ব্রাজিলের ফুটবল এর জয়জয়কার ফিরে সোনালী দিন!
দুই ব্রাজিলিয়ান এল ক্লাসিকোর প্রস্তুতি, এর চেয়ে ভালোভাবে সারতে পারতেন না।
লা লিগায় শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তার আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের পক্ষ থেকে দেখা গেল দুটি হ্যাটট্রিক।
চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র করেন নিজের প্রথম হ্যাটট্রিক। অন্যদিকে, গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সার ৪-১ গোলের জয়ে অধিনায়ক রাফিনিয়া হ্যাটট্রিক করেন। ভিনিসিয়ুসের মতো তিনিও মূলত উইঙ্গার এবং এটি ছিল তাঁর প্রথম হ্যাটট্রিক। এল ক্লাসিকোর আগে দুই শিবিরের এমন প্রস্তুতি সত্যিই দারুণ!
সব মিলিয়ে দারুণ এক রাত কাটল এই ব্রাজিলিয়ান রাফিনিয়ার। সেই আনন্দ এবং অতীত স্মরণ করেই তিনি বলেছেন, “এটা ভক্তদের কাছে প্রতিশোধ। আমরা খেলোয়াড়েরা অতীতে তাকাই না, লক্ষ্য থাকে পরের ম্যাচে। কিন্তু ভক্ত হিসেবে আমিও সেসব (হারের) ম্যাচে ভুগেছি।” সত্যিই, এই জয় বার্সার সমর্থকদের জন্য একটি বিশেষ অনুভূতি নিয়ে এসেছে
বায়ার্নের বিপক্ষে প্রতিশোধ নিতে পেরে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে বার্সার আত্মবিশ্বাস আরও বাড়তে পারে। ক্লাবটির হয়ে নিজের শততম ম্যাচে হ্যাটট্রিক করা রাফিনিয়া বলেছেন প্রতিশোধের কথা।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে বার্সা সর্বশেষ ছয় ম্যাচে পরাজিত হয়েছিল। এর মধ্যে ২০২০ সালে ৮-২ গোলের হার কাতালান ক্লাবটির সমর্থকদের জন্য ভুলে যাওয়া কঠিন। অলিম্পিক স্টেডিয়ামে গত রাতের জয় সেই হারের ক্ষত মোচনে কিছুটা হলেও সাহায্য করবে। ম্যাচ শেষে রাফিনিয়া সরাসরি বলেছেন, জার্মান ক্লাবটির কাছে নিকট অতীতের হারগুলো বিবেচনায় এই জয় বার্সার সমর্থকদের জন্য ‘প্রতিশোধ’।
বায়ার্নের কাছে টানা ছয় হারের দুটিতে মাঠে ছিলেন রাফিনিয়া। গতকাল রাতে তিনি অনেকটা ফরোয়ার্ড পজিশনে খেলেই প্রথমার্ধে দুটি এবং বিরতির পর একটি গোল করেন। এটি তাঁর শততম ম্যাচ হওয়ায় তিনি স্মারক জার্সি উপহার পেয়েছেন এবং ম্যাচ শেষে সতীর্থরা তাঁকে নিয়ে আলাদা করে উদ্যাপনও করেন। এই জয় ও উদ্যাপন নিশ্চিতভাবেই বার্সার জন্য একটি বিশেষ মুহূর্তনিজের পারফরম্যান্স নিয়ে রাফিনিয়া বলেছেন, “ক্লাবের হয়ে শততম ম্যাচে হ্যাটট্রিক করায় রাতটা অসাধারণ ও বিশেষ। দলের পারফরম্যান্স এবং আমি যেভাবে খেলেছি, সেটা নিয়ে আমি সন্তুষ্ট। ম্যাচের আগে বলেছিলাম, এটা হতে পারে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সবাই হয়তো এই কথা মানবে না, তবে ব্যাপারটা এমন কিছুই ছিল। তাই ভক্তদের সামনে এভাবে জিততে পারাটা বিশেষ কিছু এবং আমি খুব খুশি।” তাঁর এই অনুভূতি সত্যিই ফুটবলপ্রেমীদের জন্য একটি অনুপ্রেরণা
রাফিনিয়ার প্রশংসা করে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, “দল যেভাবে খেলে, রাফিনিয়া তার খুব ভালো উদাহরণ আমার কাছে। সে অনুশীলন ও ম্যাচে নিজের সর্বস্ব দেয়। আমাদের জন্য সে খুব গুরুত্বপূর্ণ।” তাঁর এই মন্তব্য রাফিনিয়ার কাজের প্রতি স্বীকৃতি এবং দলের প্রতি তাঁর অবদানের গুরুত্বকে তুলে ধরে
Afran Rahi

Comments
Post a Comment